নির্মাণে নতুন দিন আনছে কংক্রিট ব্লক

বিজনেস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০৯:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৯:০০

ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে দেশের আবাসন শিল্প একটি বড় শিল্পে পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের ৮ শতাংশ জিডিপি আসে এ শিল্প থেকে। দিনে দিনে দেশীয় নির্মাণসামগ্রীর ওপরও নির্ভরশীলতা বাড়ছে। আর সেই তালিকায় নতুন সংযোজন কংক্রিট ব্লক। মাটি পোড়ানো লাল ইটের পরিবর্তে নির্মাণকাজে এখন দেদার ব্যবহার হচ্ছে এটি।

তবে নতুন কিছু সাধারণত সহজে গ্রহণ করতে চান না অনেকে। এ শিল্পের ক্ষেত্রেও সেটা ঘটেছে। অবশ্য পরিবেশবিদদের মতে, সনাতন লাল ইট পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি পরিবেশ বাঁচাতে ২০২৫ সাল থেকে সনাতন লাল ইটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা আছে সরকারের।

দেশের স্বল্প সংখ্যক প্রতিষ্ঠান এখন কংক্রিট ব্লক তৈরি করছে। এটি তৈরি হয় স্বয়ংক্রিয় মেশিনে। ব্লক তৈরিতে ব্যবহার হয় সিমেন্ট, কুচিপাথর, সিলেটের বালু, সাধারণ বালু ও স্টোন ডাস্ট।

কংক্রিট ব্লক ব্যবহারের সুফল অনেক। সবচেয়ে বড় দিক হচ্ছে সনাতন লাল ইটের চেয়ে এর নির্মাণ খরচ তুলনামূলক কম। কংক্রিট ব্লকের দেয়ালের গাঁথুনিতে সিমেন্ট-বালু কম লাগে। এ ছাড়া এটি ব্যবহারে ভবনের ওজন কম হয়। ভবন নির্মাণের সময়ও কম লাগে।

কংক্রিটের হওয়ায় এটি মজবুত হয় এবং নির্মাণের স্থায়ীত্ব বাড়ে। সনাতন লাল ইটের মতো এতে নোনা ধরে কম। শব্দদূষণ ও তাপ পরিবহনের পরিমাণ তুলনামূলকভাবে ৪০ শতাংশ কম থাকে এতে।

এর আরেকটি ভালো দিক হলো কংক্রিট ব্লক দিয়ে তৈরি হলে ঘরের ইন্টেরিয়র ডিজাইনেও অনেক সুবিধা পাওয়া যায়। যেমন ব্লকের তৈরি দেওয়ালে শুধু রং দিয়েই ফিনিশিং দেওয়া যায়। এতে খরচও কমে। বাইরের প্রাচীরে ব্লক গাঁথুনির মাধ্যমে বৈচিত্র্যও আনা যায়।

বিটিআই বিল্ডিং প্রডাক্টস

কংক্রিট ব্লক তৈরিতে দেশের কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে বিটিআই বিল্ডিং প্রডাক্টস অন্যতম। স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান বিটিআই বিল্ডিং প্রডাক্টস। ঢাকার অদূরে ধামরাইতে এর কারখানা।

আধুনিক স্বয়ংক্রিয় মেশিনে প্রতিদিন ২৫ হাজার ব্লক তৈরি হচ্ছে ওই কারখানায়। বিটিআই বিল্ডিং প্রডাক্টস প্রথমে বিটিআই-এর বিভিন্ন নিজস্ব নির্মাণের জন্য শুরু হলেও পরে বাণিজ্যিকভাবেও বিক্রি শুরু করেছে।

এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ও আকারের ব্লক তৈরি করছে। প্রতিষ্ঠানের পণ্য তালিকায় ব্লকের পাশাপাশি আছে আগের ইটের সাইজের কংক্রিট ব্রিক। এমনও ব্লক আছে যা ৪-৫টি লাল ইটের সমান। অর্ধেক সাইজের সলিড ও ‘হলো’ ব্লকও আছে। তাই কেটে নেওয়ার ঝামেলা থাকে না এতে।

বিটিআই বিল্ডিং প্রডাক্টস শুধু ব্লকই প্রস্তুত করছে না। এখানে তৈরি হচ্ছে পেভমেন্ট টাইলস ও ইউনিপেভারও।

প্রায় চার দশক ধরে সুনামের সঙ্গে বিটিআই ব্যবসা পরিচালনা করে আসছে। সেই সুনাম ধরে রেখেছে বিটিআই বিল্ডিং প্রডাক্টস। বিটিআই-এর ভবন নির্মাণেও ব্যবহার হচ্ছে বিটিআই বিল্ডিং প্রডাক্টস-এর ব্লক।

 

 

/এফএ/
সম্পর্কিত
ডিসেম্বরে নির্মাণ খাতে সংকোচন, অর্থনীতিতে গতি বেড়েছে সামান্য
ভূমিকম্প ঝুঁকিতে রাজশাহীর অনেক ভবন, মানা হয়নি ‘বিল্ডিং কোড’
জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম