আবারও বাড়লো সয়াবিন তেলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১২:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৪:৪৫

সয়াবিন তেলের দাম আবার লিটারে বেড়েছে ৭ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়। আগে এ দাম ছিল ১৮৫ টাকা। তবে কমানো হয়েছে খোলা পাম ওয়েলের দাম। ৭ টাকা কমে এখন থেকে প্রতি লিটার পাম ওয়েল বিক্রি হবে ১৪৫ টাকায়। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

বোতলজাত সয়াবিনে ৭ টাকা বাড়লেও খোলা সয়াবিনে প্রতি লিটারে বেড়েছে ৯ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা; যা আগে ছিল ১৬৬ টাকা।

আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। সেই হিসাবে ৫ লিটারের বোতলে প্রতি লিটারের মূল্য পড়বে ১৮৯ টাকা।

এর আগে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাবে দেশে সয়াবিন তেলের দাম দুইশো টাকা ছাড়ায়। পরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করা হয়। এর এক মাস পরে আবার তেলের দাম বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গেছে, বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর খোলা সয়াবিনে লিটারে ৯ টাকা এবং বোতলজাত সয়াবিনে লিটারে ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের