রফতানিতে নগদ সহায়তা পাবে প্রক্রিয়াকৃত মাংসজাতসহ ৪৩ পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫

চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্যেসহ ৪৩টি পণ্য ও খাত‌কে রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হ‌বে। গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ হারে এই নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে বস্ত্রখাতের পাঁচটি উপ-খাতসহ ৪৩টি পণ্যে রফতানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়া যাবে। গতবার ৪২টি পণ্য এ সহায়তা পেয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হ‌য়, চলতি অর্থ বছরে ১০০ শতাংশ হালাল মাংসের সঙ্গে ১০০ শতাংশ হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্যে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানির বিপরীতে ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। তবে বস্ত্রখাতে যুক্তরাজ্যে রফতানির ক্ষেত্রে বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে না। গত বছরের মতো চলতি অর্থ বছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্যখাতে নগদ সহায়তা প্রযোজ্য থাকছে।

রফতানিকারকরা বলছেন, চলমান পরিস্থিতিতে ঘোষিত নগদ সহায়তা রফতানি বাণিজ্য প্রসারে সহায়তা করবে। এ প্রণোদনা ডলার সংকট কাটা‌তে সহায়তা কর‌বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আসবে। এছাড়া এর মাধ্যমে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো সংকট কাটিয়ে ঘুরে দাঁড়া‌তে পারবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি