আর্জেন্টিনা দেবে তেল-চিনি, বাংলাদেশ পাঠাবে গার্মেন্ট পণ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ সমঝোতা স্মারক সই করেন।

স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানান, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মারকোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রফতানি বাড়ানোর সুযোগ আছে। এটা কাজে লাগাতে চায় সরকার। 

তিনি জানান, বাংলাদেশ গার্মেন্ট পণ্য রফতানি করবে আর্জেন্টিনায়। দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি। সেই বাজারটা ধরতে চায় সরকার। আর আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার আর সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ।

টিপু মুনশি বলেন, ফুটবল নিয়ে দু-জাতির আগ্রহ অপরিসীম। এই আগ্রহই সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশ অনেক চুক্তি করেছে, যা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি