তৈরি পোশাক রফতানি ৩০.২৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.৮৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ২২:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২২:১৮

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত (প্রথম নয় মাসে) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত ৩০ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোট রফতানির মধ্যে নিট পোশাক (নিটওয়্যার) খাত থেকে এসেছে ১৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধির হার ১১ দশমিক ২২ শতাংশ। অপরদিকে, বোনা পোশাক (ওভেনওয়্যার) খাত থেকে এসেছে ১৪ দশমিক ১০ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ১০ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া একক মাস হিসেবে মার্চ ২০২৫-এ তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় হয়েছে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের মার্চের তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ বেশি। এ মাসে নিটওয়্যার খাত রফতানি করেছে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার (১২ দশমিক ৯৩ শতাংশ প্রবৃদ্ধি) এবং ওভেনওয়্যার খাত ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার (১১ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি)।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে বাণিজ্যিক অনিশ্চয়তা সত্ত্বেও পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। তবে প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখতে সরকার ও উদ্যোক্তাদের যৌথভাবে নতুন বাজার সম্প্রসারণ ও বৈচিত্র্য আনয়নের প্রতি গুরুত্বারোপ করতে হবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে