বকেয়া কর আদায়ে ‘হালখাতা’ করবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ১২:২১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১২:২১

এনবিআর করদাতাদের কাছ থেকে বকেয়া কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘হালখাতা’র আয়োজন করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার এনবিআর ভবনে আয়োজিত অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টারস ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায়  তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, লুৎফুর রহমান, ইআরএফ’র সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. নজিবুর রহমান বলেন, হালখাতায় ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ শিরোনামে করদাতাদের কাছ থেকে বকেয়া কর সংগ্রহ করা হবে। ওইদিন করদাতাদের জন্য নতুন খাতা খোলা হবে। গ্রামগঞ্জের হালখাতার মতোই মিষ্টিও খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, একই পরিবারের সব সদস্য যদি কর দেন তাহলে ওই পরিবারকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হবে এবং ‘কর বাহাদুর’ উপাধি দেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স ফাঁকি দিলে ধরা পড়বে, সেই আইন এনবিআরের আছে। করবান্ধব পরিবেশ গড়ে তুলতে এর আইনগুলো সংস্কার করা হচ্ছে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম