৭ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৮:২৫আপডেট : ২৫ জুন ২০২০, ২০:১৮

বিদ্যুৎ বিল (ফাইল ছবি) আগামী ৭ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এ জন্য বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতর ও কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতির মে ২০২০ মাসের সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সময় বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করে জানান, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো আলাদাভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দফতর ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে যে ভোগান্তি হচ্ছে সেটি আমরা জেনেছি। তাই এই অতিরিক্ত বিলের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা খুঁজে বের করা হবে। এটি ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কোনও কারণে এই ধরনের অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে, তা খুঁজে বের করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো ও ডিপিডিসির বিলের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদা খাতুনকে এবং বাকি বিতরণ কোম্পানিগুলোর জন্য অন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: হঠাৎ কেন ভুতুড়ে বিদ্যুৎ বিল? 

অর্থবছরের হিসাব মেলাতে বাড়তি বিলের বোঝা চাপানো হচ্ছে!

/এসএনএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
সর্বশেষ খবর
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন