সোয়ান গ্রুপের বিরুদ্ধে ৩৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৭:১৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:১৭

সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্তে মোট ১৩৬ কোটি টাকার পণ্য বিক্রির হিসাব গোপন করার প্রমাণ পাওয়া গেছে। ওই অভিযোগে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো— গাজীপুরের কালিয়াকৈরে সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম), সোয়ান কেমিক্যালস লিমিটেড এবং রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ম্যাট্রেস)। প্রতিষ্ঠান তিনটি মূলত ফোম, ম্যাট্রেস, কেমিক্যাল ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদন ও সরবরাহ করে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক ব্যক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রকৃত সেবা বিক্রি গোপন করে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে— এমন অভিযোগে ভ্যাট গোয়েন্দা অধিদফতরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সাজেদুল হকের নেতৃত্বে ২০২১ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির গুলশানের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে তিন প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ৬৯ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ধরা পড়ে। তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।’

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘ভ্যাট আদায়ে আইনগতভাবে পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য দুটি মামলা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন
কর গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের
রাজধানী থেকে নম্বর প্লেটবিহীন স্পোর্টস কার জব্দ
সর্বশেষ খবর
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
বর্ষায় লম্বা সফর? ব্যাগে রাখুন ঘরে বানানো এই শুকনো স্ন্যাক্স
বর্ষায় লম্বা সফর? ব্যাগে রাখুন ঘরে বানানো এই শুকনো স্ন্যাক্স
জুলাইয়ে ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ
জুলাইয়ে ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল