আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের দুই ডোজ টিকা নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২২:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:৩৮

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যাংকের মতো অর্ধেক জনবল দিয়ে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দুই ডোজ টিকা নেওয়া ও কর্মী-গ্রাহকদের মাস্ক পরা নিশ্চিত করতেও বলা হয়েছে। 

সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার রোধে সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে।

স্বাস্থ্যবিধি মেনে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। তবে আবশ্যকীয় আর্থিক সেবা অব্যাহত রাখতে প্রয়োজনের নিরিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজে সিদ্ধান্ত নিতে পারবে। অফিসে আসা কর্মকর্তা ও কর্মচারীদের দুই ডোজ টিকা গ্রহণ বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিধিনিষেধের সময় অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা ‘ওয়ার্ক ফর্ম হোম’ করবেন। এ সময় কর্মীরা নিজ নিজ বাসায় অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি  সম্পন্ন করবেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী