জাপানে কাজের জন্য বড় জনশক্তি গড়ে তুলতে হবে: কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৬:০৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬:৩০

জাপানে জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমাদের প্রয়োজন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেসব শিক্ষার্থী আছে, তাদের জন্য জাপানে কাজ করার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। সেখানে কাজ করার জন্য একটি বড় জনশক্তি গড়ে তুলতে হবে। তা না হলে আগামী দিনগুলোতে জাপানের জনশক্তির যে ডেমোগ্রাফিক পরিবর্তন হবে, বাংলাদেশ সেই সুযোগ গ্রহণ করতে পারবে না।’

বুধবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানের ওয়েস্টিনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাপান ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘যদি ভবিষ্যতের প্রসঙ্গে আসি তাহলে আগামী ৫০ বছর পর দেখতে হবে, ৫০ বছর আগে জাপান আমাদের জন্য কী কী করেছে। আগামী কয়েক দশকে জাপানের জনশক্তিতে ডেমোগ্রাফিক পরিবর্তন আসার কথা বলা হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশ সেখান থেকে কোনও সুবিধা ভোগ করতে পারবে না। কারণ, বাংলাদেশ সেই সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত না। তাছাড়া বাংলাদেশকে আগামী দিনে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হবে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি আমাদের জাপানের দিকেও নজর দিতে হবে।’

সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের সঙ্গে এখন অনেক উন্নয়ন সহযোগী আছে। বাংলাদেশের সঙ্গে অনেকটা অন্যতম নীরব উন্নয়ন সহযোগী হিসেবে জাপান কাজ করছে। দেশের যোগাযোগ ব্যবস্থাসহ অনেক উন্নয়ন কাজে সহযোগী জাপান। এমনকি জাপান আমাদের অনেক আগে থেকেই বাণিজ্য সহযোগী হিসেবে আছে। দীর্ঘদিন ধরেই জাপান এ দেশে বিনিয়োগ করে আসছে।’

কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাপান বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে সবসময় পাশে ছিল। দেশ স্বাধীনের আগেও পূর্ব পাকিস্তানে সাইক্লোনে জর্জরিত মানুষের পাশে দাঁড়িয়েছিল। এমনকি স্বাধীনতা যুদ্ধের কারণে শরণার্থী হয়ে পড়া মানুষের জন্য জাপানের স্কুল শিক্ষার্থীরা তাদের টিফিন ত্রাণ হিসেবে দিয়েছে। ১৯৭২ সালে জাপান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারপর বাংলাদেশে জাপান তাদের দূতাবাস চালু করে। তখন থেকে বাংলাদেশ সবসময় জাপানকে পাশে পেয়েছে।’

তিনি বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। আমরা ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি। তারাও দক্ষকর্মী নিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। প্রযুক্তির দিক থেকে জাপান অনেক উন্নত বলেই আমাদের তাদের সঙ্গে যৌথ উদ্যোগে বিজ্ঞান চর্চা, গবেষণা, ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগী হওয়া দরকার।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু