ফুটপাতে জমেছে ঈদবাজার

সাদ্দিফ অভি
২৮ এপ্রিল ২০২২, ২০:৫১ আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:৩৯

‘একদাম লইয়া যান, দেরি করলে পাইবেন না’—এমন হাঁকডাকে মুখর রাজধানীর ফুটপাত। ঈদুল ফিতর কেন্দ্র করে উপচে পড়া ভিড় এখন ফুটপাতজুড়ে। শপিং মলগুলোতে একদামে বিক্রির চল থাকলেও ফুটপাতেও এখন চলে এসেছে সেই ট্রেন্ড। মানুষ কিনছেনও। ঈদ বলে কথা। রাজধানীর বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যার পর নিউ মার্কেট এলাকায় সরেজমিন দেখা যায় এমন দৃশ্য।

সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত ফুটপাতে হাঁকডাক বেশি দেখা যায়। মার্কেটের তুলনায় ভিড় বেশি এসব ভাসমান দোকানে। কোয়ালিটি নয়, দামের কারণেই ক্রেতারা ফুটপাতের পোশাকে বেশি আগ্রহী বলে জানান বিক্রেতারা।

ফুটপাতে জমেছে ঈদবাজার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, মেয়েদের পোশাক এবং শিশুদের পোশাক সবই পাওয়া যায় ফুটপাতে। দামের দিক দিয়ে শপিং মলের তুলনায় কিছুটা কম বলে দোকানিরা দাবি করলেও ক্রেতারা জানান, ঈদের সময় দাম অনেক বেড়ে যায়। অন্যান্য সময় একটি টি-শার্ট ‘খালি ১০০’ বলে ডাকলেও ঈদের সময় ১৫০-২০০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া পাঞ্জাবি পাওয়া যায় ৩০০-৫০০ টাকায়। সেটিরও চাহিদা অনেক। নিম্ন আয়ের মানুষের জন্য এই দামে পাঞ্জাবির বিকল্প নেই বলেন জানান ক্রেতারা।

দিনের বেলা নিউ মার্কেট এলাকায় ভিড় থাকলেও এটি মূলত আরও বেড়ে যায় সন্ধ্যার পর। এ সময় পা ফেলার মতো জায়গা থাকে না। গাউসিয়া মার্কেটে পোশাক কিনতে আসা ক্রেতা আকলিমা জানান, ঈদের সময় মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকবেই। এর মাঝেই কেনাকাটা করতে হয় আরকি। করোনার মাঝে অনেকেই ঠিকমতো ঈদ করতে পারেননি। এবার তাই ঈদের আমেজ একটু বেশি। তবে জিনিসপত্রের দাম তুলনামূলক বেশিই মনে হচ্ছে।

ফুটপাতে জমেছে ঈদবাজার আরেক এক ক্রেতা সালমান বলেন, ‘হকার্স মার্কেটে শাড়ি দেখলাম কয়েকটা দোকানে, অন্যান্য সময়ের চেয়ে দাম একটু বেশি মনে হচ্ছে। তারপরও দেখি, ঈদ বলে কথা, সবার জন্য কিছু না কিছু কেনা লাগবেই।’

নিউ মার্কেটের ফুটপাত থেকে নিজের ৩ বছর বয়সী শিশুর জন্য জামা কিনছিলেন ফারুক। তিনি দোকানির সঙ্গে দরদামের একপর্যায়ে বিরক্ত হয়ে চলে যান। তিনি বলেন, ‘আগে দামাদামি করে কম কেনা যেতো। এখন একদাম বলে অতিরিক্ত চাচ্ছে। সবার তো আর সেরকম সামর্থ্য থাকে না। যার জন্যই ফুটপাতে আসা, সামর্থ্য থাকলে তো মার্কেটেই যেতাম।’

/এপিএইচ/এমওএফ/    
সম্পর্কিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি দ্রব্যমূল্যে প্রভাব ফেলবে? কী বলছেন অর্থনীতিবিদরা
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
সর্বশেষ খবর
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ