‘ব্যবসায়িক কৌশলে সক্ষমতা তৈরি অপরিহার্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২২, ১৮:২৪আপডেট : ১৬ জুন ২০২২, ১৮:২৪

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ফ্যাশন শিল্পের পরিবর্তনশীল প্রবণতাগুলোর সঙ্গে ব্যবসায়িক কৌশলগুলোর সমন্বয় সাধন এবং সে অনুযায়ী সক্ষমতা তৈরি করা অপরিহার্য। তিনি বলেন, ‘নতুন ব্যবসায়িক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই।’

ইনডিটেক্স দক্ষিণ এশিয়ার নবম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফারুক হাসান একথা বলেন। বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকায় ওয়ার্ল্ডটেক্স ইন্ডিয়া  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বস্ত্র ও পাটমন্ত্রী, গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি।

তিনি বলেন, ‘নিত্য নতুন প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী পোশাক শিল্প দ্রুত ও উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন ব্যবসায়িক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই।’

তিনি আরও  বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প টেকসই ও প্রতিযোগিতামূলক থাকার জন্য ব্যবসায়িক কাঠামোর পুনর্নির্মাণ পণ্য বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির আপগ্রেডেশনের দিকে মনোনিবেশ করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বিকেএমইএ’র  নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত  এবং পরিচালক আরতি ভগত।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প নন-কটন পণ্যের ওপর জোর দিচ্ছে। কারণ, ম্যান মেইড ফাইবার দীর্ঘদিন যাবৎ বিশ্ববাজারে আধিপত্য বজায় রেখেছে এবং এই আধিপত্য আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘উৎপাদন ও সাপ্লাই চেইনকে আরও টেকসই করতে চতুর্থ শিল্পবিপ্লব মূল চাবিকাঠি হওয়ার পাশাপাশি ব্যবসায়িক চিত্রপট তিনটি ‘সি’  কস্ট, কমপিটিটিভনেস এবং ক্লোজনেস দিয়ে প্রভাবিত হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পোশাক শিল্পে গ্যাস সংকট, আন্তর্জাতিক বাজার হারাতে পারে বাংলাদেশ
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা