ভোজ্য তেলে ভ্যাটমুক্ত সুবিধার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৯:২৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:২৫

ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের (সয়াবিন ও পাম অয়েল) দাম সহনীয় রাখতে মূল্য সংযোজন করের বিষয়ে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে, যা আজ রবিবার (৩ জুলাই) থেকে কার্যকর হবে।

রবিবার (৩ জুলাই) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভোজ্য তেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত।

প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্তমানে ভোজ্য তেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনও ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়েছে।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে ‘ফেসলেস’ সিস্টেম আনছে এনবিআর
গ্রাম থেকেও ভ্যাট নিতে চায় সরকার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ