সোনা চোরাচালান প্রতিরোধে বিএফআইইউ’র সঙ্গে কাজ করতে চায় বাজুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৯:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২৩:২০

সোনা চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ ব্যাপারে গত ২ আগস্ট বিএফআইইউর প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বাজুস।

রবিবার (২১ আগস্ট) বাজুস থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাজুসের চিঠিতে বলা হয়েছে, প্রতিনিয়ত বড় হচ্ছে দেশের জুয়েলারি শিল্পের বাজার। সারাদেশে মানুষের সদস্য রয়েছে ৪০ হাজারের মতো। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে। বাংলাদেশের জুয়েলারি শিল্প এখন রফতানির দিকে এগুচ্ছে। এমন প্রেক্ষাপটে সোনা চোরাচালান বড় ধরনের সংকট ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চোরাচালান শুধু দুর্নীতিকে উৎসাহিত করছে না, চোরাচালানের ফলে অর্থনৈতিক সংকট বাড়ছে, ডলার সংকটের অন্যতম কারণ। বাজুস মনে করে, দেশে চলমান ডলার সংকট ও অর্থপাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেট সোনার বাজারে অস্থিরতা তৈরি করেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সই করা চিঠিতে বলা হয়, সোনা চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনায় আগ্রহী বাজুস।

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি