বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব পেলেন মেজবাউল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৭:২৯

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে এবং তিনি এদিন থেকেই মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দিনের মাথায় তাকে পরিবর্তন করে মেজবাউল হককে দায়িত্ব দেওয়া হলো।

মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি