দেশে বিনিয়োগ পরিবেশের যথেষ্ট উন্নতি ঘটেছে: এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ২০:৫৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:৫৯

বিগত কয়েক বছরে বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের যথেষ্ট উন্নতি ঘটেছে বাংলাদেশে। যার ফলে দেশে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কোম্পানি। বাংলাদেশে বিজনেস সামিট বিষয়ে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার  (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বিনিয়োগ ও শিল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন যাত্রায় অন্যতম অংশীজন হয়ে কাজ করছেন বিদেশি বিনিয়োগকারীরা।’ সামিটে অংশ নিয়ে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে কৌশল নির্ধারণে বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শ আহ্বান করেন তিনি।

জসিম উদ্দিন জানান, আন্তর্জাতিক এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতাদের এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সময় এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রূপান্তর হওয়ার পথে বাংলাদেশের সাফল্য তুলে ধরাসহ বিজনেস সামিটের অন্যান্য দিক সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের অবহিত করেন এফবিসিসিআই সভাপতি।

মতিবিনিময় সভায় এফআইসিসিআই’র সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশ বিজনেস সামিট নিজেদের উপস্থাপনের সুযোগ করে দেবে বাংলাদেশে স্থাপিত বিদেশি কোম্পানিগুলোকে।’

সভায় আরও উপস্থিত ছিলেন— এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, হাবীব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালক।

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি