সোনার দাম কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১

সোনার দাম কমেছে। ভরিতে এক হাজার ১৬৭ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালোমানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ২৬২ টাকা। এ‌তদিন ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে যা ছিল সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯২ হাজার ২৬২ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৮ হাজার ৬৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমানো হ‌য়ে‌ছে ৯৯২ টাকা, এখন কিন‌তে লাগ‌বে ৭৫ হাজার ৪৬৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬২ হাজার ৮৬৯ টাকা।

এর আগে গত ১৪ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস। যা ১৫ জানুয়া‌রি থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ পর্যন্ত সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৬৩ হাজার ৩৩৬ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম