ছোট ঋণের তথ্য সংরক্ষণে শিথিলতার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৯

ছোট ঋণের শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার লক্ষ্যে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন ঋণের ফাইল নিয়মনীতি মেনে সংরক্ষণ কর‌তে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ‘কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই)’ দেওয়া ঋণ নবায়ন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণের নির্দেশনার সময় দুই বছর বাড়ানো হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়— সিএমএসএমই খাতের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে, ওই সব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন ও নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের দিয়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। আগের নির্দেশনায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এসব ঋণের তথ্য সংরক্ষণের সময় নির্ধারণ ছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সিএমএসএমই খাতের ঋণের প্রবাহ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি