বাংলাদেশে কারখানা করে তেল বিক্রির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আর্জেন্টিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বের প্রধান খাদ্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। আর্জেন্টিনা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কারখানা স্থাপন করে ভোজ্যতেল বাজারজাত করলে তুলনামূলক কম মূল্যে তা সরবরাহ করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সান্তিয়াগো ক্যাফিয়েরোর সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে একশ’টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ট্যাক্সসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের বড় বাজার, এখানে পণ্য উৎপাদন করে পাশের দেশগুলোতেও রফতানি করা সম্ভব।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কোসুর গ্রুপের সদস্য দেশ হিসেবে আর্জেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ। মার্কোসুর গ্রুপের সদস্য চারটি দেশের মানুষ প্রায় ২৭ কোটি। এ দেশগুলোর মানুষের মাথাপিছু আয়ও অনেক বেশি। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি অনেক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগাতে চায়। উভয় দেশের বর্তমান বাণিজ্যের পরিমাণ ৮০১.০২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের। গত ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ৯.৫২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৭৯১.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।  বাংলাদেশ সরকার দেশের সীমিত আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে প্রতি মাসে ভোজ্যতেল ও চিনিসহ কয়েকটি পণ্য দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে সরাসরি আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ক্রয়ের প্রক্রিয়া চালাচ্ছে। এ বিষয়ে আর্জেন্টিনা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে ‘

পরে উভয় দেশের মন্ত্রী পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে একটি ম্যামোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ে (এমওইউ) সই করেন।

আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার বলেন, ‘বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল দলের বড় সমর্থক। বাণিজ্য ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ সয়াবিন তেল, গমের পাশাপাশি সানফ্লাওয়ার ভোজ্যতেলও আমদানি করতে পারে। বাংলাদেশের মেডিক্যাল পণ্যের বেশ সুনাম আছে। বাংলাদেশে রফতানিমুখী শিল্পে আর্জেন্টিনা বিনিয়োগ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে আর্জেন্টিনার  সুযোগ রয়েছে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ সই অনুষ্ঠানে সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টারের ডেলিগেশনের সদস্যরা, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, মো. হাফিজুর রহমান ও সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ভিনিসিয়ুসের চোখে বিশ্বকাপের বড় ফেভারিট মেসির আর্জেন্টিনা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী