সার্ক চেম্বারের সভাপতি হচ্ছেন এফবিসিসিআইয়ের জসিম উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ২০:৫৭আপডেট : ২২ মে ২০২৩, ২০:৫৯

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অ্যাপেক্স ট্রেড বডি ‘সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)’ এর সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন। ২০২৩-২০২৪ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

খুব শিগগিরই রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে মো. জসিম উদ্দিনের কাছে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব হস্তান্তর করবেন সংগঠনটির বর্তমান সভাপতি পাকিস্তানের ব্যবসায়ী নেতা ইফতিখার আলি মালিক।

মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. জসিম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করেন। প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করে ব্যবসা প্রসারিত করেছেন— গণমাধ্যম, ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, সিমেন্ট, ইলেকট্র্রনিকস পণ্য, কেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ট্রেডিং, তৈরি পোশাক ও পশুখাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতে। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বর্তমানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ এবং বেঙ্গল মিডিয়া করপোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালেন করছেন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক পলিসি অ্যাডভোকেসিতে তার ব্যাপক অবদান রয়েছে।

এফবিসিসিআই-এর সভাপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিজনেস সেক্টরের সবচেয়ে বড় আয়োজন ‘বাংলাদেশ বিজনেস সামি-২০২৩’ সফলভাবে সম্পন্ন করে দেশ-বিদেশের ব্যবসায়ী মহলে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তিত্ব- সিআইপি সম্মাননা পেয়েছেন তিনি। জাতীয় রফতানি ট্রফিও জিতেছেন একাধিকবার।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এর আগে ২০১০-২০১২ মেয়াদে এফবিসিসিআইর প্রথম সহসভাপতি নির্বাচিত হন। তার আগে ২০০৮-২০১০ মেয়াদে সংস্থাটির পরিচালক ছিলেন তিনি। 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক