শেয়ারবাজারে বাড়লো ব্যাংকের বিনিয়োগ সীমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৩, ১৯:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৯:৫৬

শেয়ারবাজার চাঙ্গা করতে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক সুকুকে যত খুশি তত বিনিয়োগ করতে পারবে। এসব বিনিয়োগ ব্যাংকের এক্সপোজার লিমিট (পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা) গণনা করা হবে না।

এত দিন এসব বিনিয়োগ এক্সপোজার লিমিটে যুক্ত ছিল। ফলে এই ছাড়ের কারণে এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত আগের নির্দেশনায় সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিল। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ (ক) ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক সুকুক নির্ধারিত বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।

এদিকে পুঁজিবাজারে বিনিয়োগের বিবরণী ছকও সংশোধন করা হয়েছে। একক এবং একীভূত উভয় ভিত্তিতে সংশোধিত ছক অনুসরণ করে আগের মতো যথানিয়মে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণী দাখিল করতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের