তিন মাসে রিজার্ভ কমলো ৩ বিলিয়ন ডলার

গোলাম মওলা
২৬ অক্টোবর ২০২৩, ১৯:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০:১২

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। অবশ্য পতনের গতি আগের চেয়ে কিছুটা কমে এসেছে। গত এক মাসে রিজার্ভ কমেছে ৩৫ কোটি ডলার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩০১ কোটি বা ৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের ৩১ তারিখে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৭১ কোটি ডলার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এটি কমে দাঁড়ায় ২ হাজার ৬৭০ কোটি ডলারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৮৯ কোটি ডলার বা ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। অবশ্য প্রকৃত নেট রিজার্ভ ধরলে তা এখন ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের নিচে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৬ অক্টোবর সকালে নিট রিজার্ভ ২ হাজার ৮৯ কোটি ডলারে নেমেছে। এক মাস আগে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক মাসে নিট রিজার্ভ কমেছে ২৫ কোটি ডলার। এই এক মাসে গ্রস রিজার্ভ কমেছে প্রায় ৩৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার সকালে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৬৭০ কোটি ডলার। এক মাস আগে অর্থাৎ গত ২৬ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৭০৫ কোটি ডলার।

অর্থনীতির অন্যতম প্রধান সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ কয়েক মাস ধরেই কমছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত এক বছরে রিজার্ভ কমেছে ৯ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২২ সালের ২৫ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ৫৮০ কোটি ডলার। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ছিল গ্রস ২ হাজার ৬৯১ কোটি ডলার। আগে মাসে অর্থাৎ ৩১ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯২০ কোটি ডলার। আর ৩১ জুলাই ছিল ২ হাজার ৯৭১ কোটি ডলার।

৩১ আগস্ট নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ডলার। আর ৩১ জুলাই নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩৩৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দুই বছর ধরে প্রায় প্রতি মাসেই রিজার্ভ গড়ে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার করে কমেছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি নিম্নমুখী হওয়ার জন্য বৈশ্বিক সংকটের পাশাপাশি সরকারের কিছু ভুল নীতিকেও দায়ী করেছেন অর্থনীতিবিদরা।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারের ভুল নীতির কারণে রিজার্ভের পতন ত্বরান্বিত করেছে। তিনি উল্লেখ করেন, ডলার কেনাবেচার ক্ষেত্রে এর দর বাজারের ওপর ছেড়ে না দেওয়ার কারণে রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমেছে। এর ফলে রিজার্ভ চাপে পড়েছে। তার মতে, দেশে কত বৈদেশিক মুদ্রা ঢুকছে এবং কত মুদ্রা বেরিয়ে যাচ্ছে, তার হিসাব রিজার্ভ দিয়ে মিলছে না। লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হওয়ায় রিজার্ভ হ্রাস পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে প্রকৃত রিজার্ভ জমা আছে, তা দিয়ে শুধু তিন মাসের আমদানি খরচ মেটানো যাবে, অন্য কোনও খরচ বহন করা সম্ভব নয়। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রিজার্ভ থেকে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।

আগের অর্থবছরে ডলার সংকট কিছুটা লাঘব করতে এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় মান ধরে রাখতে মোট ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

/এফএস/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম