ডিসেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাবেন শ্রমিকরা: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৯:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৩৪

তৈরি পোশাক শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন, আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা বর্ধিত হারে বেতন পাবেন বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, ‘মজুরি বোর্ড কাজ করছে।  নভেম্বরেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন। এখানে তিনটা পক্ষ। শ্রমিক, মালিক, আর সমন্বয় করছে সরকার। এখন শ্রমিকরা একটা বলেছে, আমরা একটা বলেছি।  এর পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি যা নির্ধারণ করবে, আমরা তাই মেনে নেবো।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘বহিরাগতদের উসকানিতে গার্মেন্টস কারখানা ভাঙচুর করা হচ্ছে। কাজ না করে নৈরাজ্য করা হলে, কারখানা চালু রাখার পরিবেশ না থাকলে ‘মজুরি ছাড়াই কাজ বন্ধ’ রাখা হবে।  শ্রম আইনের ১৩/১ ধারায় মালিক এটি করতে পারবেন।’’

তিনি বলেন, ‘আমাদের শ্রমিকরা ভাঙচুর করছে না। বহিরাগরা এসে ভাঙচুর চালাচ্ছে।  তবে এটা সত্য আমাদের কোনও কোনও শ্রমিকও থাকছে। এখন পরিস্থিতি যদি এমন হয়— নিয়ন্ত্রণ করা যাচ্ছে না,  বহিরাগতদের কারণে আমাদের শ্রমিকদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তখন কেউ কেউ কারখানা বন্ধ করে দিচ্ছেন।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী