চার মাসে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:২১

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত— এই চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৯ শতাংশ বেশি।

এ বিষয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪  অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে  স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালিতে বাংলাদেশে পোশাক রফতানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ  ২.৫৬ শতাংশ,  ১২.৭৩ শতাংশ  এবং ৯.৮৮ শতাংশ  প্রবৃদ্ধি হয়েছে। অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রফতানি বাজার, জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রফতানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে , ২০২৩-২৪  অর্থবছরের জুলাই-অক্টোবরে রফতানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছরওয়ারি ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪  সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক  রফতানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। একই সময়ে যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিযন মার্কিন ডলারে পৌঁছেছে।

এ প্রসঙ্গে বিজিএমইএ’র মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রফতানি আগের বছরের একই সময়ের মধ্যে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতে রফতানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ, এবং ২৯.৮৫ শতাংশ বেড়েছে। তবে ভারতে আমাদের পোশাক রঅতানি ১২.৮ শতাংশ  কমেছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রফতানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বেড়েছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী