প্রবাসী ব্যবসায়ীদের প্রতি দেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:১১

প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সফরে গিয়ে ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক সমাবেশে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। দুবাইয়ের প্রসিদ্ধ একটি সুগন্ধি ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি  ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের অর্জন ও সফলতার প্রশংসা করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা সফলতার শীর্ষে রয়েছেন। এখানে জুয়েলারি, সুগন্ধি এবং আবাসন খাতে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশে তাদের অবস্থান শীর্ষে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ করে একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, তেমনই ব্যবসায়িকভাবে লাভবান হতে পারেন।’

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, ‘ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুক্তবাজার নীতি, অবাধ বাণিজ্য এবং বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজেই বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ চালু করতে পারেন।’ এ বিষয়ে স্থানীয় (সংযুক্ত আরব আমিরাত) বাংলাদেশ দূতাবাস সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাউয়াজ পারফিউম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক চৌধুরী, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ব্যবসায়ী নেতারা, প্রবাসী বাংলাদেশি,  দুবাই ইমিগ্রেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী