জাপানি ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআই’র বৈঠক

‘উদ্ভাবনীসেবার মাধ্যমে গ্রাহক ও বিমা খাত লাভবান হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৬:৪৬আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৬:৪৬

টেকসই এবং উদ্ভাবনী পণ্য ও সেবা বাজারে আনার মাধ্যমে মানুষের জীবনযাপনকে আরও সহজ ও উন্নত করতে বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, ‘উদ্ভাবনীসেবার মাধ্যমে গ্রাহক ও বিমা প্রতিষ্ঠান উভয়ই ব্যাপকভাবে লাভবান হবে।’

শনিবার (১৬ মার্চ) এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে জাপানের একটি বিমা কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি। এসময় এফবিসিসিআই পরিচালক হাফেজ হাজী হারুন-অর-রশীদ, মো. নিয়াজ আলী চিশতি, সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, মহাসচিব মো. আলমগীর ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আমিন হেলালী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির আকার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দিন দিন মানুষের জীবনযাপনেও পরিবর্তন আসছে। আমরা যদি জাপানের মতো নিত্য নতুন এবং উদ্ভাবনী বিমাপণ্য ও সেবা বাজারে নিয়ে আসতে পারি, তাহলে মানুষ বিমা করতে আগ্রহী হবে।’

বাংলাদেশে স্বাস্থ্য বিমা এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে উল্লেখ করে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘বিমা নিষ্পতির দীর্ঘসূত্রতা ও জটিলতা, জনসচেতনতার অভাব এবং আস্থার সংকট এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ।’ দেশি-বিদেশি যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের বিমা খাতের টেকসই উন্নয়ন সম্ভব বলেন জানান তিনি।

বৈঠকে বিমা খাতের জন্য নতুন একটি বিজনেস মডেল উপস্থাপন করেন জাপানের ওয়ারেন্টি ইনকরপোরেশন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুক সোনো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী