সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৯:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৯:২০

এবার বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যাকবলিত বেসিক ব্যাংক। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হবে স্বেচ্ছায়। এ নিয়ে বেসরকারি খাতের দ্বিতীয় ব্যাংক হিসেবে আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। 

সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই ব্যাংকের কমকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ব্যাংক দুটি একীভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন করবে।

এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে সরকারি ব্যাংক পাঁচটি আর বেসরকারি ব্যাংক তিনটি। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংক একীভূত করার ধারা শুরু হয়। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
সর্বশেষ খবর
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
শৈশবের কার্টুন চরিত্রদের দেখা মিলবে ব্যাংককের এই মন্দির
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
বৃষ্টি-ভ্যাপসা গরমে ছেলেদের ফ্যাশন, থাকবে আরাম ও স্টাইল
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার