এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ২১:২৩আপডেট : ২১ মে ২০২৪, ২১:৪৭

দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। গত এক বছরে মাথা পিছু আয় বেড়েছে ৩৫ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। 

সোমবার (২০ মে) রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব তুলে ধরা হয়।

বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। গত অর্থবছরে (২০২২-২৩) চূড়ান্ত হিসাবে টাকায় মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০। অর্থাৎ, এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা।

প্রসঙ্গত, দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স, অর্থাৎ প্রবাসী আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এই আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে হিসাব করা হয়ে থাকে।

মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও বিনিয়োগের উপাত্তও প্রকাশ করা হয়েছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে যা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, জিডিপির বিপরীতে বিনিয়োগের অনুপাত দাঁড়াবে ৩০ দশমিক ৯৮ শতাংশ— যা গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশজ সঞ্চয়ের অনুপাত হতে পারে ২৭ দশমিক ৬১ শতাংশ—যা গত অর্থবছরে ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় সঞ্চয় বেড়ে ৩১ দশমিক ৮৬ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান