এস আলম গ্রুপের মালিকানাধীন ৬ ব্যাংকের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ২১:৫৮আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২১:৫৮

ইসলামী ব্যাংকসহ এস আলম গ্রুপের মালিকানাধীন ছয়টি ব্যাংকে গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার পরিবারের ২৫ সদস্যদের থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া  ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বিএসইসি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এস আলম গ্রুপের আওতাধীন ৫৬টি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাইফুল আলম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে আছেন তার ছেলে আহসানুল আলম।

এসব ব্যাংকের কিছু ঋণ বিতরণে বড় অনিয়ম থাকার কথা এর আগে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যেগুলো এখন তদন্ত করা হচ্ছে। এ কারণে ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিতে বলেছিল।

ওই নির্দেশনার ভিত্তিতে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী