আয়করের ই-রিটার্ন জমায় লাগবে না নথিপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭

এবার অনলাইনে ই-রিটার্ন দাখিলে দালিলিক ঝামেলা থাকছে না। ই-রিটার্ন দিতে করদাতাকে কোনও কাগজপত্র আপলোড বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর অঞ্চলে না গিয়ে ঘরে বসে ঝামেলাহীন ই-রিটার্ন দাখিলের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেখানে আগের মতো কোনও ধরনের দালিলিক ঝামেলাও থাকছে না।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়, তথা বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিতে হয়। অনলাইনে রিটার্ন জমার সময় শুধু ওই ব্যাংক বিবরণীর তথ্য দিলেই হবে। কাগুজে বিবরণী আপলোড করার দরকার হবে না।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর ফাঁকি বা হারানো রাজস্ব আদায় করা এনবিআরের অন্যতম প্রধান কাজ। এটি আমরা করছি। আন্দোলনের কারণে জুলাই-আগস্ট মাসে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর প্রভাবে রাজস্ব আদায়ে কিছুটা হলেও সমস্যা হয়েছে।’

এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যাংক হিসাবের বিবরণী অনুসারে, ৩০ জুন পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিলেই হবে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
সর্বশেষ খবর
হবিগঞ্জে ফের কর্মসূচি ডেকে সারজিস বললেন, ‘দেখি, কত রক্ত ঝরাতে পারেন’
হবিগঞ্জে ফের কর্মসূচি ডেকে সারজিস বললেন, ‘দেখি, কত রক্ত ঝরাতে পারেন’
এবার হবিগঞ্জ যাচ্ছেন নাহিদ-হাসনাত-আখতার
এবার হবিগঞ্জ যাচ্ছেন নাহিদ-হাসনাত-আখতার
নিত্যপণ্যের সরবরাহ সংকট আগাম শনাক্ত করবে এআই
নিত্যপণ্যের সরবরাহ সংকট আগাম শনাক্ত করবে এআই
অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস
অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা