বিএসইসি’র অবরুদ্ধ চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করলো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৭:৩৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৩৮

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে অবরুদ্ধ করে রাখা বিএসইসি’র চেয়ারম্যান ও তিন কমিশনারকে উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। বুধবার (৫ মার্চ) বেলা ৩টা ৩২ মিনিটে তাদের উদ্ধার করা হয়।

এদিন বেলা ২টার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি কমিশন ভবনের সামনে আসে। পরে তারা কমিশনের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

আন্দোলনরত কমিশনের কর্মকর্তারা ভবনের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ সচল করেন।

এদিকে এক সংবাদ সম্মেলনে বিসিইসি চেয়্যারমান পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর প্রতিবাদে বুধবার (৫ মার্চ) সকাল থেকে আন্দোলন শুরু করেন কমিশনের কর্মকর্তারা।

এ সময় কমিশনের চেয়্যারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়ে তাদেরকে বিএসইসি ভবনের চতুর্থ তলায় অবরুদ্ধ করে রাখেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী