ক্রেডিট কার্ড লেনদেনের তথ্য মাসিক জমার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৫, ২৩:৪৮আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩:৪৮

ক্রেডিট কার্ডের লেনদেন সম্পর্কিত তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মাসিকভিত্তিতে এসব তথ্য সংকলন করে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান কার্ড লেনদেনের পরিসংখ্যান আরও সুনির্দিষ্টভাবে সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া অটোমেটেড করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লেনদেনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের ব্যয় সংক্রান্ত প্রবণতা বোঝা সম্ভব হবে। পাশাপাশি, সময়োপযোগী নতুন পণ্য ও নীতিমালা প্রণয়নেও এটি সহায়ক হবে।

সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত ডাটা টেমপ্লেট অনুযায়ী প্রতিটি কার্ড লেনদেনের তথ্য সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ করে নিয়মিতভাবে পোর্টালের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ