স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:৪৮

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট মানের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার ওজন ১০ গ্রাম এবং মুদ্রাগুলো বিশেষ ডিজাইনে তৈরি। এর আগে এসব মুদ্রা বিক্রি হতো ১ লাখ ৩৫ হাজার টাকায়। এছাড়া, ফাইন সিলভার দিয়ে তৈরি স্মারক রৌপ্যমুদ্রার দামের বিষয়ে এখনও কোনও পরিবর্তনের ঘোষণা আসেনি।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রিত স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে। স্মারক মুদ্রাগুলো মূলত উপহার, সম্মাননা বা সংগ্রহযোগ্য বস্তু হিসেবে ব্যাপক চাহিদাসম্পন্ন।

উল্লেখ্য, এর আগে ১৬ ফেব্রুয়ারি সর্বশেষ দাম বৃদ্ধি করে স্বর্ণমুদ্রার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম