মূল্য পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

আমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলেও মিলবে ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৯:০০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯:০০

আমদানি মূল্য পরিশোধে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলে ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতেও মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে করে বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে আর বিলম্ব হবেন না বলে আশা করছেন ব্যবসায়ীরা।

রবিবার (২০ এপ্রিল) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, আমদানিকারকদের সম্মতিতে যৌক্তিক ত্রুটিসম্পন্ন বিল গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। সেই বিলের বিপরীতে পণ্যে কোনও পরিবর্তন না হলে অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, ডেলিভারি অর্ডার ইস্যু করার সময় ব্যাংকগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিল-সংশ্লিষ্ট ডকুমেন্টে কোনও ভুল বা ত্রুটি আছে কিনা তা যাচাই করতে হবে।

এর আগে, কাস্টমস থেকে পণ্য খালাসের পর ‘বিল অব এন্ট্রি’ দাখিলের ভিত্তিতেই কেবল ত্রুটিপূর্ণ বিলের বিপরীতে মূল্য পরিশোধ করা যেতো। ফলে দেরি হতো পণ্য ছাড়ে এবং বিদেশি সরবরাহকারীদের অর্থ পেতে অপেক্ষা করতে হতো।

নতুন নিয়মকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ নির্দেশনার ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় আস্থা বাড়বে এবং আমদানি খরচ কমবে। কারণ এতে করে কনফারমেশন চার্জ ও আমদানি ঋণের সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ আমদানি কার্যক্রমকে সহজ করবে এবং বৈদেশিক বাণিজ্যে আস্থার পরিবেশ তৈরি করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি