হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৫

দেশে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় তিনটি হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে। এসব পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক এবং ইউটিলিটি সেবায় ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তিনটি হাই-টেক পার্ক স্থাপন করেছে। এগুলো হলো— গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক, রাজশাহী হাই-টেক পার্ক এবং সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত সিলেট হাই-টেক পার্ক।

তিনি জানান, এসব পার্কে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটি ও আইটিইএস) খাতের উন্নয়নে বিনিয়োগকারীদের বিভিন্ন ব্যবসায়িক প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ বছরের কর অবকাশ, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ কাস্টমস ডিউটি এবং ইউটিলিটি সেবায় ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতি।

বিনিয়োগকারীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৯০টি অনলাইন সেবা দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শেয়ারবাজারে পুঁজি হারাতে চান না? বিনিয়োগের আগে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এলএনজি-নির্ভর বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, ঝুঁকিতে নতুন বিনিয়োগ: প্রতিবেদন
সর্বশেষ খবর
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল