‘জ্বালানি খাতে দক্ষ জনবল সংকট মেটাতে প্রবাসী বিশেষজ্ঞদের গুরুত্ব দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২১, ২২:২২আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২:২২

পঞ্চাশ বছরের বাংলাদেশ এখন উন্নয়নের সুপার হাইওয়েতে রয়েছে। এটাকে টেকসই করার জন্য নিজস্ব সম্পদ, জনশক্তি ও প্রতিষ্ঠানকে ব্যবহারের বিকল্প নেই। কিন্তু দেশে জ্বালানিসহ সকল খাতে দক্ষ জনবলের সংকট চরমে। ফলে প্রবাসী  বাংলাদেশিরা এই ঘাটতি পূরণে বড় অবদান রাখতে পারে। 

শনিবার (৩১ জুলাই) এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত ‘এনার্জি সেক্টর হিউম্যান রির্সোস ডেভলপমেন্ট: ক্যান এনআরবি এক্সপার্ট সাপোর্ট?’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। 

ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ম. তামিম, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর,  ইউনিভারসিটি অব কুইনল্যান্ডের প্রফেসর ড. তপন সাহা, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, আরএমআইটির প্রফেসর ড. ফিরোজ আলম ও জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আবদুল সালেক। 

ম. তামিম বলেন, কেবল জ্বালানি খাতে নয়, সকল খাতেই দক্ষ জনবল সংকটের মধ্যে আছে। দক্ষ জনবল চাহিদা নিরূপণ ও গড়ে তোলার জন্য একটি বিভাগ বা স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা জরুরি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাজারের চাহিদার নিরিখে শিক্ষাক্রমে পরিবর্তন আনছে। বুয়েটও তার শিক্ষাক্রমে আগামী ২ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।

গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশেষ করে জ্বালানি অবকাঠামোর উন্নয়ন অতীতের সকল রেকর্ড ভেঙেছে। কিন্তু এটাকে সাসটেইনেবল করতে চাইলে নিজস্ব সম্পদ, প্রতিষ্ঠান ও জনবলকে কাজে লাগানোর কোনও বিকল্প নেই। প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরাও আমাদের এক বড় সম্পদ। ফলে দক্ষ জনবল ঘাটতি মেটানোর জন্য প্রবাসী বিশেষজ্ঞদেরও উন্নয়নকাজে যুক্ত করার কোনও বিকল্প নেই।

ড. তপন সাহা বলেন, কোথা থেকে কোনও প্রবাসী বিশেষজ্ঞ কিভাবে বাংলাদেশে  সহায়তা করতে হবে তার একটি ডাটাবেজ তৈরি করে তাদের পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে টেকসই উন্নয়ন আরও বেগবান হবে। 

মোহাম্মদ হোসেইন বলেন, প্রবাসীরা কীভাবে অবদান রাখতে পারে তার জন্য আইইবি তাদের বিদেশি চ্যাপ্টারের মাধ্যমে নেটওয়ার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের