পরামর্শক নিয়োগে আন্তর্জাতিক দরপত্র ডাকলো পেট্রোবাংলা

সঞ্চিতা সীতু
২৮ অক্টোবর ২০২১, ২০:০৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:০৬

মডেল পিএসসি ২০১৯ সংশোধনে পরামর্শক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে দরপত্রটি পেট্রোবাংলার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

বিশ্বের তেল-গ্যাসখাতে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারবে। পেট্রোবাংলা সূত্র বলছে, অগভীর সমুদ্রে গ্যাসের দাম বাড়িয়ে বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে চায় সরকার। এজন্যই পিএসসি সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর দুপুরে দরপ্রস্তাব খুলবে পেট্রোবাংলা।

সূত্র বলছে, দেশের জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এখন আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কিনে দেশের চাহিদা পূরণ করা হচ্ছে। এই বাস্তবতায় জ্বালানি অনুসন্ধানের চেষ্টা করছে সরকার। স্থলভাগে খুব বেশি আশা না থাকায় সাগরে অনুসন্ধান জোরদার করতে চায় সরকার।

তবে অতীত অভিজ্ঞতা বলছে সমুদ্র এলাকায় দরপত্র আহ্বানের পর খুব বেশি সাড়া পায়নি পেট্রোবাংলা। আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলো বলছে, গ্যাসের দাম না বাড়ালে তারা দরপত্রে অংশ নেবে না।

পেট্রোবাংলা সূত্র বলছে, গভীর সমুদ্রে একটি কূপ খনন করতে ৮ কোটি ডলার প্রয়োজন হয়, অগভীর সমুদ্রে খরচের পরিমাণ সাড়ে তিন থেকে চার কোটি ডলার৷ করোনার কারণে বিদেশি কোম্পানিগুলো তাদের খরচ কমিয়ে এনেছে।

দেশের সমুদ্রাঞ্চলকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। এরমধ্যে ১১টি ব্লক অগভীর সমুদ্রে, ১৫টি গভীর সমুদ্রে। এখন অগভীর সমুদ্রের দুটি ব্লকে কাজ হচ্ছে। ৯টি ব্লক ফাঁকা পড়ে রয়েছে।

পেট্রোবাংলা সূত্র বলছে, সব ঠিকঠাক থাকলে আগামী জুনে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে তারা। এর আগে পিএসসি সংশোধন করতে চায় সংস্থাটি। সংশোধনে গ্যাস বিক্রির পাশাপাশি অগভীর সমুদ্রের গ্যাস রফতানিরও বিধান সংযোজন করা হবে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের পিএসসি পর্যালোচনা করে আমাদের পিএসসি সংশোধন করা হবে। এখানে কোন পন্থায় বাংলাদেশ লাভবান হবে সেটাও দেখা হবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা। এজন্য গ্যাস প্রয়োজন। ওটা তুলতেই আমাদের বেশি নজর দিতে হবে।

পেট্রোবাংলা সূত্র বলছে, অগভীর সমুদ্রে গ্যাসের দাম বাড়িয়ে সাত থেকে সাড়ে সাত ডলার এবং গভীর সমুদ্রের গ্যাসের দাম সাড়ে ৭ ডলার করার চিন্তা করা হচ্ছে। এখন আমরা প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৩ ডলারে আমদানি করছি। সেই বিবেচনায় সমুদ্রে গ্যাস পেলে পেট্রোবাংলা তার ভাগে যে গ্যাস পাবে, সেটার দাম কোনোভাবেই আট ডলারের বেশি হবে না।

 

 

/এফএ/
সম্পর্কিত
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
সর্বশেষ খবর
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ
আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি