‘ভোলা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১৬:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২২:১১

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে।

রবিবার (২৩ অক্টোবর) চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা কেউ জানি না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংকটে যা করা প্রয়োজন সরকার তা-ই করছে, সাহস রাখেন। যদি প্রয়োজন হয়, আমরা এখানে যারা আছি, তারা সবাই শপথ নেব; দরকার হলে আমরা দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করবো না।’

উপদেষ্টা বলেন, ‘আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে। বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি, তাতে দীর্ঘমেয়াদি এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই।’

আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে। তাদের ৪০ থেকে ৬০ শতাংশ উৎপাদন কমে গেছে উল্লেখ করে বিদ্যুৎ-জ্বালানিকে কাঁচামাল হিসেবে বিবেচনা না করলে, দেশের অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে  শঙ্কা প্রকাশ করেছেন তারা।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী