ভোলায় ইন্ট্রাকো কোম্পানির গ্যাসের গাড়ি আটকে দিয়েছেন স্থানীয়রা

ভোলা প্রতিনিধি 
১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮

‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসেবে ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ডভ্যানটি আটকে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।

তারা জানান, এ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাতে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় কাভার্ডভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তারা কাভার্ডভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখেন।

এর আগে, ঘরে ঘরে গ্যাস, গ্যাসভিত্তিক শিল্প কারখানা, মেডিক্যাল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার বেলা ১১টায় ভোলার কে জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ফোরামের আয়োজনে একটি মানববন্ধন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বশেষ খবর
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু