‘বাংলাদেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৯:৪০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯:৪০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ভিত্তি হলো বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা। বৃটিশ কোম্পানি থেকে ৪.৫ মিলিয়ন পাউন্ড স্ট্যালিং দিয়ে ৫টি গ্যাসক্ষেত্র কেনা বিশাল দূরদর্শিতার ফসল। মানবসম্পদ উন্নয়নে বহির্বিশ্বে কর্মকর্তাদের ও ছাত্রদের প্রশিক্ষণে পাঠানো ছিল বঙ্গবন্ধুর আরেক যুগান্তকারী সিদ্ধান্ত।  

প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত এখান থেকে ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়েছে এবং বর্তমান মূল্যে  আরও  ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস সঞ্চিত রয়েছে।’

সোমবার (২১ আগস্ট) বিদ্যুৎ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক প্রতিটি খাতে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যে অবদান রেখে গেছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। যার দূরদর্শী, বিচক্ষণ ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো— তাঁকেই বাংলাদেশবিরোধী কুচক্রীমহল হত্যা করে দেশের উন্নয়ন-অগ্রগতি স্থবির করে দেয়। এই স্বাধীনতাবিরোধী চক্রের সদস্যরা ও তাদের উত্তরসূরিরা গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়। হত্যার রাজনীতি সৃজনকারী, স্বাধীনতাবিরোধী চক্রের কাছে বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিরাপদ নয়। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি মুক্তিযুদ্ধের সময়কার প্রত্যক্ষ ঘটনা ও বঙ্গবন্ধুর নির্দেশনা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের  বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আ.ন.ম. তারিক আবদুল্লাহ বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক