ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নিয়ন্ত্রণ কক্ষ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২৪, ১২:১২আপডেট : ১৩ জুন ২০২৪, ১২:১২

আসন্ন ঈদে সরকারি ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ভবনে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতে প্রতিদিন ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। 

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিবীক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষটির অবস্থান রাজধানীর রমনায় ১ নং নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের ১৪ তলা। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ০২-৪৭১২০৩০৯ ও মোবাইল নম্বর: ০১৭৩৯০০০২৯৩। 

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মকর্তা বা কর্মচারী সংশ্লিষ্ট দিনে ও নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যার উদ্ভব হলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এছাড়া বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন নম্বর ১৬৯৯৯ এর সাথেও সার্বিক যোগাযোগ রাখবেন। 

এছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারী অনিবার্য কারণবশত নির্ধারিত দিনে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে তিনি নিজ দায়িতে অন্য কোনও কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে নিজ দায়িত্ব সমন্বয় করবেন বলেও এতে উল্লেখ করা হয়।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের