কর দিতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনকারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৯:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:০৬

নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনকারীদের করের আওতায় আনছে সরকার। স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন পলিসিতে (আইপিপি) ১৫ বছর পর্যন্ত উৎপাদনকারীকে কোনও কর দিতে হয় না। কিন্তু নতুন জারি করা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছর জুলাই থেকে ২০৩০-এর জুনের মধ্যে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে তাদের নির্মাণের প্রথম পাঁচ বছর ১০০ ভাগ কর অব্যাহতি দেওয়া হবে। এর পরের তিন বছর তারা ৫০ ভাগ এবং তার পরের দুই বছর তারা ২৫ ভাগ কর অব্যাহতি পাবেন।

রবিবার (২৭ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আপাত দৃষ্টিতে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রকে কর অব্যাহতি দেওয়া হচ্ছে বলা হলেও ৫ বছর পর থেকেই তাদের করের আওতায় আনা হচ্ছে। অথচ আইপিপি নীতিমালা ১৯৯৬-তে সব ধরনের আইপিপি বিদ্যুৎ কেন্দ্রকে ১৫ বছরের কর অব্যাহতির বিধান রয়েছে। বিগত সরকার কর অব্যাহতির এই সময় কমিয়ে আনার চিন্তা করলেও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের আবেদনের প্রেক্ষিতে তা করতে পারেনি।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের