সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আগ্রহ দেখালেও কেউ দরপত্র জমা দেয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৩

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য শেষ পর্যন্ত কোনও কোম্পানি দরপত্র জমা দেয়নি। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। 

পেট্রোবাংলার সূত্রগুলো বলছে, শুরুতে সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনলেও শেষ পর্যন্ত তাদের কেউই দরপত্র জমা দেয়নি। তবে এ বিষয়ে কয়েক দফা পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তার কোনও সাড়া পাওয়া যায়নি।

বিগত আওয়ামী লীগ সরকার ছয় মাস সময় দিয়ে গত ১০ মার্চ দরপত্র আহ্বান করে। শুরুতেই তেমন সাড়া না পেয়ে সাবেক সরকার সময় বাড়ানোর কথা জানায়। অন্তর্বর্তী সরকার তিন মাস বাড়িয়ে ৯ ডিসেম্বর শেষ সময় নির্ধারণ করে। তবে কেন এই দরপত্র জামা পড়লো না সে বিষয়ে কোনও ব্যাখ্যা জানা যায়নি। 

সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বহুজাতিক কোম্পানি বাংলাদেশে কাজ করতে আগ্রহী নয়। ইতোমধ্যে দেশে কাজ করছে এমন বহুজাতিক কোম্পানি বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে চাইছে না। 

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনার শেষে তৎকালীন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। সাতটি কোম্পানি দরপত্র কিনেছে বলেও তিনি তখন জানিয়েছিলেন। 

জেনে রাখা দরকার, বর্তমানে গভীর ও অগভীর সাগরের মোট ২৬টি ব্লকের মধ্যে ৪ ও ৯ নম্বর ব্লকে কাজ করছে ভারতীয় কোম্পানি— অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। আন্তর্জাতিক আদালতে ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির পর সর্বমোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা নিরঙ্কুশ হয়। কিন্তু এখনও সেই অর্থে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হয়নি।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
জ্বালানি খাতে আট মাসে ৪১২ কোটি ডলার ভর্তুকি
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
সর্বশেষ খবর
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ