রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৪ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২০:৪০

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে পিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, প্রকল্পের জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১২ সালে রামপালে ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করেছিল পিডিবি। এর একাংশে মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট ব্লক-বি এলাকার জমিতে এই সৌরবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হবে।

 

 

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রূপপুরে সাড়ে ৮ ঘণ্টা সফল বিদ্যুৎ উৎপাদন, আবারও চলবে পরীক্ষা
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হবে সৌরবিদ্যুৎ
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
সর্বশেষ খবর
জাতীয় ঐক্যে যেসব শর্ত দিলেন নাহিদ ইসলাম
জাতীয় ঐক্যে যেসব শর্ত দিলেন নাহিদ ইসলাম
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
ব্লেন্ডার কেন বিস্ফোরিত হয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন
ব্লেন্ডার কেন বিস্ফোরিত হয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে