চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি বরখাস্ত, সিআরও’র পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫১

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমডিকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তাকে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়ার অনুমোদন নিতে বিএসইসি'র কাছে চিঠি পাঠিয়েছে সিএসই’র পর্ষদ।

এদিকে কাজের পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। সামসুর রহমান অক্টোবর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, এমডি বরখাস্ত হয়েছে, সিআরও পদত্যাগ করেছেন।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের আদলে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসই’র ব্রোকার হাউজের সংখ্যা এখন ১৪৮টি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক