ধর্মপাশায় জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৮

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ২২:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:২৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম শ্যামাচরণ বর্মণ(৪৫)। তিনি উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনই নদী জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জলমহালকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মৎস্যজীবীদের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ধারাবাহিতায় রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শ্যামাচরণ নামের একজন নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লক্সের মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার জাহিদ সরকার বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম জানান, সংঘর্ষে তিনি একজন নিহত হওযার খবর শুনেেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আট জনকে আটক করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’