৩৫ লাখ ডোজ টিকা আসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৫:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:০২

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এরমধ্যে চীনও আছে।

চীন কোনও উপহার দিচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
হাতিরঝিলে পাওনা টাকার বিরোধে সবজি বিক্রেতা খুন, দম্পতি গ্রেফতার
ফিফার বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ বয়কটের ঘোষণা উয়েফার
ফিফার বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ বয়কটের ঘোষণা উয়েফার
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
ভারতে কার কাছে যাচ্ছিলেন ডেভিড ইমন?
ভারতে কার কাছে যাচ্ছিলেন ডেভিড ইমন?
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়