কলকাতাকে রাজধানী ঘোষণার দাবি মমতার

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৭:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:০২
image

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, কেবল কলকাতাই নয়, দেশের চার প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি৷ দিল্লিতেই কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ দেশের চারটি রাজধানীতে ঘুরিয়ে ফিরিয়ে পার্লামেন্টের অধিবেশন বসানোর প্রস্তাব দিয়েছেন মমতা৷

নেতাজির জন্মদিন উপলক্ষে এ দিন শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা৷ তার পর সেখানে এক সভায় দেওয়া বক্তব্যে  নেতাজিকে উপেক্ষা করা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি৷ একই সঙ্গে টেনে আনেন বাংলাকে বঞ্চনা, অবহেলার অভিযোগও৷ সে সময় মমতা কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও একটি করে রাজধানী ঘোষণা করার প্রস্তাব দেন।

উদাহরণ হিসেবে দক্ষিণের কেরালা, অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোনও একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করার কথা বলেন মমতা৷

মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে৷ গান্ধীজী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনও অবহেলা সইবে না৷ নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না।’

১৭৭২ থেকে ১৯১১ পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা৷ সে প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার৷’

নিউজ এইটিন বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগেই নেতাজি স্মরণের মঞ্চকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ বাড়াতে চার রাজধানীর দাবিতে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷

নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ কলকাতাকে দেশে অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার মমতার এই দাবির পিছনে ভোট অঙ্কই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ এই ইস্যুতে যেমন একদিকে রাজ্যের বড় অংশের মানুষের সমর্থন মেলার সম্ভাবনা রয়েছে, সেরকমই একাধিক রাজধানীর কথা বলে দেশের বাকি অংশ থেকেও এই দাবিতে সমর্থন জোগাড় করার পথ সুগম করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’