সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১১:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১১:৩৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এড়াতে শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩০০ যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী