সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১১:৩৩আপডেট : ১৮ মে ২০১৬, ১১:৫৪

সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীলতপুরের চৌধুরীবাড়ি গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুল মালেক (২৮), তার বাড়ি চাঁদপুরের  হাজীগঞ্জে। সীতাকুণ্ডের শীলতপুরে একটি পানির কারখানায় কাজ করতেন তিনি।  
রাতে কাজ শেষ করে বাসায় ফেরেন মালেক। পরে ওই কারখানার ম্যানেজার ও আরও কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যান।  
ম্যানেজার ও তার লোকজন মোবাইল ফোন চুরির অভিযোগে মালেককে বেঁধে রেখে মারধর করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এর মধ্যে কোনও এক সময় ওই যুবকের মৃত্যু হলে তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক কামাল উদ্দিন  জানান, আজ বুধবার সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
মালেক যে কারখানায় কাজ করতেন, তার মালিকের নাম রিয়াদ চৌধুরী।

আরও পড়ুন: 

সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা  সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশ্নফাঁস চলছেই

সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা  সৌদি আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাশ

এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়